আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার মূল অভিযুক্ত শিক্ষার্থী এবং তার পেছনে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।…
