জিইউবিতে ফেলোশিপ ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত


লিও ক্লাব অব গ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে ফেলোশিপ এবং সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক জুনু, লায়ন মোস্তফা কামাল, লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা এবং জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আকরাম উজ জামান।

অনুষ্ঠানে বক্তারা লিওইজম এবং লায়োনিজমের মূল দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তরুণদের মাঝে নেতৃত্বগুণ বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নিজেদের দক্ষতা ও মানবিকতা বিকাশের জন্য উদ্বুদ্ধ করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব গ্রিন ইউনিভার্সিটির মডারেটর সাদ্দাম হোসেন মল্লিক এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. মুহাম্মদ শরিফুল আলম।

লিও ক্লাব অব গ্রিন ইউনিভার্সিটিদ জেনারেল সেক্রেটারি রিমুন্নাহিদ ইলাফ বলেন, “অনুষ্ঠানে সার্ভিস কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ‘আমব্রেলা পয়েন্ট’ স্থাপন করা হয়।”

তিনি বলেন, “এই আয়োজনটি লিও ক্লাব অব গ্রিন ইউনিভার্সিটির সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিক উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়েছে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *