২৪ ঘণ্টায় ৬২৭২১ ইয়াবা-২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২৩৭


চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবা, প্রায় ২৫ কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসংক্রান্ত ৬৫টি মামলা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২৩৭ জনকে।

রোববার (২৩ আগস্ট) থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬২ হাজার ৭২১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, আট বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ২৩৭ জনের মধ্যে ৮৫ জন মাদক কারবারি, দুজন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।

এছাড়া অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *