কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সফরে কাতারে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশে জ্বালানি পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যে এ সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সোমবার(১৭ আগস্ট)রাতে দোহার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন…
